আমার আজকে রাজকীয় সকাল। একটু ঢং করে বললে হবে ‘অদ্য প্রভাত-রজনী বেশ রাজকীয়’। একটু ব্যাখ্যা করি: ভোরে ঘুম ভেঙেই দেখি আকাশ মেঘলা। হালকা বৃষ্টি। এমনিতেই বৃষ্টি হলে আমার মাথায় সর্ট সার্কিট হয়ে যায়। উঠে বারান্দায় গিয়ে দেখি আমার টবে লাগানো নীল অপরাজিতা’র বীজ এখন প্রসূন। কী সুন্দর হেলে দুলে হাসিমুখে দাড়িয়ে। মনটাই ভালো হয়ে গেল। সারাদিন এমনিতেই গান গাই। এখন বেশ বড় গলাতেই গান গাইতে গাইতে ফরিদ কবিরের Farid Kabir আত্ম জীবনী হাতে নিলাম। একটু পরেই বাসার কাজের সহকারি ভদ্রমহিলা এলেন। তাকে বললাম একটু খিচুড়ি করেন। উনি যত্ন করে ভুনা খিচুড়ি করে দিলেন। যখন গরম খিচুড়ির ওপর খাঁটি গাওয়া ঘি দিলাম ছড়িয়ে আর সাথে একটা অনেক কাচামরিচ দিয়ে ভাজা একটা ডিম। দেখেই নিজেকে আকবর বাদশা মনে হল। সেই খাবার মুখে দিয়ে পাক্কা এক মিনিট চোখ বন্ধ করে একটু বাদশাহী মেজাজ তাড়িয়ে তাড়িয়ে নিচ্ছিলাম।
তো এমন সকালকেই রাজপ্রভাত বলা যায়। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম আজকে আর বের হবো না। এখন এই বাদশা বাকী দিন কি করিবে ইহা ভাবতে ভাবতে গরম চায়ে চুমুক দিচ্ছি।
Asides
আনন্দের খবর হলো বেশ সাবলীল ভাবে নতুন উপন্যাস লিখে চলেছি। শেষ হয়ে যাবে দ্রুত। এবার একেবারে খাঁটি প্রেমের উপন্যাস। 🙂
Don’t know who took this.
My #twitter account is linked to my #facebook. So it is obvious my facebook status is being updated by twitter. …
Next generation #OTT is @kuhokltd. Hope to rock in #Bangladesh.
নয়নে রাখিয়া নয়ন চেয়েছিলাম আমিও তখন তুমি দেখনি, আকাশে ঝুলন খেয়ে মেঘের সিঁড়ি বেয়ে আছি, এখনি। তোমাদের বৈচিত্র শুধু কাপড়ের …
পশ্চিমে যাও পূবেতে যাও, যাও গো দখিনায় আমার আছে ওড়ার ডানা, শিকল দেখ পায়! উড়তে তোমায় দেখে আমার নয়ন শীতল …
It is single malt night.
