বসন্ত এসে গেছে। কোকিলের কোন ডাক নাই, একটা ফুল নাই (ছেলেদের কেউ ফুল দেয় না) শুধু শব্দ আছে। সকাল থেকে বাসার প্রধান দরজা খুলে নতুন দরজা লাগানো হচ্ছে। অনেক শব্দ। কুহু কুহু শব্দ না হলেও ঠকঠক করে পেরেক লাগানোর শব্দ হচ্ছে। খারাপ না। বসন্তের প্রথম দিবসে নতুন দরজা। আর আমার এই কথাকে মেটাফোরিক কিছু ভেবে না বসাই ভালো। আমি সত্যি সত্যি একটা কাঠের দরজা নিয়ে কথা বলছি।
কোকিলের গান নাই কিন্তু কাক আর কোকিলের রাজনীতি নিয়ে আমার বই ছোট কাকের পাহাড় জয় আছে। আমার প্রথম বই। বইমেলায় অন্বেষা প্রকাশনের ১২ নম্বর প্যাভিলিওনে পাওয়া যাচ্ছে। একটু পরে হয়তো মেলায় যাব। বসন্তের একটা পাঞ্জাবি উপহার পেয়েছি। তাই আজ আমার বইয়ের প্রচ্ছদ আর পাঞ্জাবি একাকার হয়ে থাকবে। এখন একটা বাসন্তী রঙের কলম হলে বেশ হতো।
এই সময় কুড়িগ্রামে থাকলে আসল কোকিলের ডাক শোনা যেত। যেতে পারলাম না। তবে আমার বইটা সেখানে পাওয়া যাচ্ছে। নাগেশ্বরীর আদর্শ লাইব্রেরিতে আমার বইটা আছে। কারো ইচ্ছে থাকলে সংগ্রহ করেন।
Asides
আমার বইটা মনে হয় ফ্লপ। যা বুঝতে পারছি পরিচিতরাই বইটা কিনছেন। কিন্তু যারা বই কিনছেন কেউই কোন ধরনের রিভিউ করছেন …
- Daily Life
আমার বইয়ের প্রোমো। /watch?v=kt47p_mqfdq&feature=share
by nirjharby nirjhar 0 minutes readআমার বইয়ের প্রোমো। /watch?v=kT47p_MQfDQ&feature=share
Choto Kaker Pahar Joy ছোট কাকের পাহাড় জয়: https://t.co/FiZZpjs04R via @YouTube https://t.co/FiZZpjs04R
Not bad.
আজ প্রথমবার প্রকাশককে বেশ ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, ‘ভাই আমার বইটা কি বিক্রি হচ্ছে’? প্রকাশক বললেন হচ্ছে তো। তারপর একটু …
শুক্রবার নাকি বই মেলার জন্য ভালো। ছুটির দিন। তাই সকাল ১১টা থেকে মেলা শুরু হবে। কাজের চাপে গতকাল বইমেলায় যেতে …
আমার বই ছোট কাকের পাহাড় জয় তে মোটামুটি ভাবে অনেক গুলো ভুল পাওয়া গেছে। অসাবধানতার ভুল। মা অনেক যত্ন করে …
