এক খানা পুস্তক প্রকাশ করতে গিয়ে কত কিছু যে ঠিক করতে হলো! কেমনে?
১. প্রথমত আমি ইউনিকোডে লিখি। এবং মাইক্রসফ্ট এর সোনার বাংলা আমার প্রিয় বাংলা ফন্ট। কিন্তু আমাদের প্রকাশনা শিল্প ইউনিকোডে বই ছাপেন না। কারণ তাদের পেইজ মেকাপ সফ্টওয়্যার (কোয়ার্কএক্সপ্রেস) এই বাংলা সাপোর্ট করে না।
২. ইউনিকোডে তারা লিখতে পারেন না।
আমি মোটামুটি মানের ঘারতেড়া একপিস লোক। আমি আমার বই এই ফন্টেই ছাপব। আমার প্রকাশক বললেন আমি যদি তাদেরকে ভেক্টর আউটলাইন করে দেই তাহলে তাদের কোন সমস্যা নেই।
আমি ৪ ঘন্টার চেষ্টায় এডোবি ইনডিজাইন শিখলাম। এবং দেখি সেখানে ইউনিকোড বাংলা ভেঙে যায়। তাই প্রায় ৩০ মিনিট পড়াশুনা করে সেটা সমাধান করে ফেললাম। মহাখুশি। কিন্তু যখন ইপিএস এক্সপোর্ট করি দেখি যে কিছু লেখা আউটলাইন হচ্ছে না। তাই বাধ্য হয়ে আবারও ৩০ মিনিট পড়াশুনা। এখন আমি যেকোন ইউনিকোড বাংলাকে আউটলাইন করতে পারছি।
আমার বন্ধু Latif Hossain জানালেন এই সমস্যার নাকি কোন সমাধান ছিল না। আমি সব সমাধান করে ফেলেছি। যেসব পাবলিশার ভাইয়েরা এই সমস্যায় আছেন, যোগাযোগ করেন। 🙂
Asides
আমার বই। বইমেলার প্রথম দিন থেকেই পাওয়া যাবে অন্বেষা প্রকাশনীর প্যাভিলিয়নে। ছোট একটা রাজ্যে বড় অদ্ভুত এক সমস্যা শুরু হলো …
মনের মাঝের মেঘগুলো সব যাচ্ছে সরে সরে পূর্ণিমার এই অবাক রাত্রে সামনে রাখা সুরার পাত্রে ভুলব ভুলব করেই আবার তোমায় …
এই জাতি এত এত গ্রাজুয়েট লইয়া কি করিবে??
Ghum ase na…….
কোন সে আলোর নাচন তোমার চোখ জুড়াল কোন সে অরূপরতন আজি হাত বাড়াল? আমার জন্য সকাল বিকাল আলোকবাজি হাত দেখালেই …
বিমূর্ত এই রাত্রী আমার….
বয়স হচ্ছে। তাই মনে হয় ইদানিং রেগে যাচ্ছি ঘন ঘন। রাগ কন্ট্রোল করতে পারছি না। মানুষের অভিনয় দেখে দেখে টায়ার্ড।
