জীবনটা খারাপ না। মানে এই মুহূর্তে খারাপ লাগছে না। অনেক কষ্টে এবং ত্যাগের বিনিময়ে আমার নতুন বাসাটা এখন একটু ভদ্রস্থ হয়েছে। এখনো অনেক কিছু গোছানো বাকী তবে এই অবস্থায় এটাকে কেউ অগোছালো বলতে পারবে না আর। এই যে এখন আরাম করে শুয়ে শুয়ে গান শুনছি, বেশ আরামের একটা ব্যাপার। মনে হচ্ছে আয়েশ করে একটা বিড়াল আমার কোলে শুয়ে গরগর করছে আর আমি হাত বুলাচ্ছি তার মাথায়। আর গান বাজছে। সমস্যা হলো আমি বিড়াল পালতে পারব না। একা থাকার এটা একটা সমস্যা।
এখন মানবেন্দ্র গাইছে কেউ ভোলে না কেউ ভোলে। এই রাতের নজরুলের মতো কঠিন বিষয় কেন শুনছি জানি না। নজরুলকে আস্তিক বা নাস্তিক হিন্দু বা মুসলিম কেউই হজম করতে পারে না আবার ফেলতেও পারে না। ইন্টারেস্টিং একটা বিষয়। তবে দিনে দিনে আমার জীবন ওমর খৈয়ামের বর্ণনার মতো হয়ে যাচ্ছে।
“এইখানে এই তরুর তলে
তোমার আমার কৌতুহলে,
যে ক’টি দিন কাটিয়ে যাবো প্রিয়ে-
সঙ্গে রবে সুরার পাত্র
অল্প কিছু আহার মাত্র
আরেকখানি ছন্দ মধুর কাব্য হাতে নিয়ে”
— ওমর খৈয়াম
পার্থক্য হলো এগুলোর পাশে ভাল একটা মিউজিক সিস্টেম আর প্রচুর গান লাগবে। তাও করে ফেলেছি। আহা জীবন। জীবন আসলেই সুন্দর।
আমার জুনিয়র বন্ধু বাহিনীকে ধন্যবাদ। বাসাটা আমি আসলেই গোছাতে পারতাম না।
Asides
My fiber link is up. So no more 2g. Thanks Mohammad Akkas Ali and Delta Infocom Limited
Internet chara 5 days. Using 2g. Unbelievable.
ফুরায়েছি যত জল আঁখিতে কিছুই তা পারিনি রাখিতে সময় তো যাবে চলে হোক দেখা এই বলে কিছু প্রেম থাক আজ …
সমস্যা হলো বয়স যত বাড়ছে প্রতিটা শব্দের ওজন পরিবর্তন হচ্ছে। দিনে দিনে এক একটা শব্দ মহিরুহ হয়ে উঠছে। অথচ আমার …
যখন লজিক্যালি ক্ষুধা লাগে না তখন মনে হয় জগৎ সংসার কিছুটা বিচ্ছিন্ন থাকে। জগতের অবস্থা আর নাই বলি তবে সংসার …
Yet to explore many things. Yet to explore the wing of liberty.
যাদের কাছে নিজেকে প্রমাণ করে সম্পর্ক রাখতে হয় সেটা আর যাই হোক, বন্ধুত্ব নয়। সুতরাং কাজের স্বার্থে বা অন্য কোন …
